
তুরস্কভিত্তিক অ্যাক্সিলারেটর ইটোহাম থেকে ৬.৫ মিলিয়ন ডলার মূল্যায়নে বিনিয়োগ পেল বিডিক্যাবস
BDcabs_raises_seed_from_Etohum_desc

BDcabs_raises_seed_from_Etohum_desc

BDcabs_seed_funding_DealStreetAsia_desc

Toma_Taxi_fleet_joins_BDcabs_desc

সংবাদ প্রতিবেদন"বিডি ক্যাবস" এশিয়ান ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (এআইটিএল) দ্বারা তৈরি একটি বাংলাদেশী মোবাইল অ্যাপ্লিকেশন, স্টার্টআপ ইস্তাম্বুল প্রতিযোগিতা ২০১৫ এর মধ্যে অন্য ১০০ টি নির্বাচিত স্টার্টআপগুলির মধ্যে ইউরো এবং এশিয়ার অন্যতম সেরা ৫ এর একটি হিসেবে ভূষিত হয়েছে। তাছাড়া নেতৃস্থানীয় আন্তর্জাতিক তহবিল,ব্যাক্তিবর্গ বিডি ক্যাবস কে এশিয়ার সবচেয়ে আকর্ষনীয় প্রযুক্তিগুলোর একটি হিসেবে বেছে নিয়েছেন।

বিডি ক্যাবস হচ্ছে চাহিদা অনুযায়ী বাংলাদেশের এমন একটি যাতায়াত ব্যবস্থার সার্ভিস যা যাত্রীদের তাদের বাহক খুঁজতে সাহায্য করবে। যখন ব্যাবহারকারী একটি যাত্রার জন্য অনুরোধ করবেন,তখন তারা একের অধিক অপশন খুঁজে পাবেন এবং তা নির্ভর করবে তাদের ভ্রমণ দূরত্ব এর উপর অথবা তার জরুরিতার উপর। এই সকল বিষয়গুলো বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।

২০১৫ সালটি স্টার্টআপদের জন্য একটি আশীর্বাদের বছর। স্টার্টআপ কোম্পানিগুলো ফুলের মত প্রস্ফুটিত হচ্ছে এবং আকার আরো বিশাল হচ্ছে, বিনিয়োগের কাঠামোগত অবস্থান তৈরি হচ্ছে, নতুন ভিসি ফান্ড চালু হচ্ছে এবং অভূতপূর্ব ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিডি ক্যাবসকে দীর্ঘ পথ পারি দিতে হবে।

বিনিয়োগকারীরা পুরো এশিয়া জুড়ে বিলিয়ন বিলিয়ন ডলার বিনয়োগ করছেন উন্নতির চূড়ায় পৌঁছানোর জন্য। ওলা, গ্রাব ট্যাক্সি,উবার দিদি কুয়াইদি এবং কারিম এইসব কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে বেশি ব্যাবহারকারী পাওয়ার আশায়।

২০১২ সালের ফেব্রুয়ারী মাসে ১৫০ টি গাড়ী ও ২০০ টি সি এন জি নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার এ একটি মানসম্পন্ন অ্যাপ উদ্বোধন করা হয়। অ্যাপটি বাজারে আসে ২০১৫ সালের জুন মাসে। গ্রাহকরা অ্যাপল স্টোর এবং প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিতে পারবেন এবং ট্যাক্সি এবং সিএনজি বুকিং দিতে পারবেন। এই সার্ভিসটি আপাতত ঢাকায় পাওয়া যাচ্ছে,শীঘ্রই তা চট্টগ্রামে পাওয়া যাবে।

ট্যাক্সি এবং সিএনজি ভাড়া নেয়ার জন্য বাংলাদেশে বিডি ক্যাবস নামে একটি অ্যাপ চালু রয়েছে। শুধু ট্যাক্সি ও সিএনজি ভাড়া নয় এছাড়াও অন্য যানবাহনও ভাড়া করা যাচ্ছে। শুধুমাত্র ভাড়া করাই নয় গ্রাহকরা নিজের অবস্থান খুঁজে নিতে করতে পারবেন। এই অ্যাপটি আইওএস এবং এন্ড্রয়েড উভয় সিস্টেম এ গ্রাহকরা ব্যাবহার করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে অ্যাপটি ডাউনলোড করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।